বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি রোধকল্পে সচেতনতামূলক সক্যাম্পেইন

কাউছার আহমেদ রিয়ন   |   মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি রোধকল্পে সচেতনতামূলক সক্যাম্পেইন

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি রোধকল্পে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের একত্রিত করে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে মোটরসাইকেল চুরি রোধ করা যায় এ বিষয়ে মোটরসাইকেল আরোহী ও পথচারীদের পরামর্শ নেওয়া হয়।

এ সময় মোটরসাইকেল আরোহীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এবং শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শতাধিক মোটরসাইকেল আরোহী ও পথচারী এবং শ্রীমঙ্গল থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বলেন থানায় যে পরিমাণ অফিসার ফোর্স রয়েছে তাদের দিয়ে পুরো উপজেলার সকলের নিরাপত্তা দেওয়া কষ্টকর। সে ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন যার যার সম্পদ রক্ষার্থে নিজেদের এগিয়ে আসতে হবে। যত্রতত্র মোটরসাইকেল পার্কিং করা যাবে না। ওসি আরো বলেন মোটরসাইকেল চুরি হলে তা খুঁজে বের করা অসম্ভব হয়ে পড়ে।

এ সময় তিনি মোটরসাইকেল চুরি রোধকল্পে সবাইকে মোটরসাইকেলে জিপিআরএস লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন সাইকেলে জিপিআরএস লাগানো থাকলে চুরি হওয়ার পর সাইকেল কোথায় আছে তা খুঁজে বের করা সহজ হবে। জিপিআরএস লাগানোর মাধ্যমে মোটরসাইকেল চুরি রোধ করা সম্ভব বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office