শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সেল্টা ভিগোকে একহালি গোল দিলো রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক   |   সোমবার, ১১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেল্টা ভিগোকে একহালি গোল দিলো রিয়াল মাদ্রিদ

সংগৃহীত ছবি

স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের পথে ধীরে ধীরে সব বাধা পেরিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে ব্যবধান নিয়ে যাচ্ছে অনেক দূর। যাতে নির্বিঘ্নেই লা লিগা জিততে পারে, সেটাই নিশ্চিত করতে চাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

রোববার রাতে ঘরের মাঠে সেল্টা ভিগোকে আতিথেয়তা দিলো তারা একহালি গোল দিয়ে। ৪-০ গোলের বড় জয়ে টেবিলে ৭ পয়েন্টের ব্যবধান তৈরি করলো রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬৯। সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৬২, বার্সেলোনার পয়েন্ট ৬১।

সেল্টা ভিগোর দুর্ভাগ্য, যে চার গোল হজম করেছে তারা, তার দুটিই ছিল আত্মঘাতি। ২১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোলের সূচনা করেন। ৭৯ মিনিটে সেল্টা ভিগোর গোলরক্ষক ভিসেন্তে গুইতা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

৮৮ মিনিটেও আত্মঘাতি গোল করেন কার্লোস ডমিঙ্গেজ। ইনজুরি সময়ে ১৯ বছর বয়সী আরদা গুলার নিজের প্রথম গোল করে রিয়ালকে ৪-০ ব্যবধানে জয় এনে দেন।

প্রথমার্ধে বেশ আক্রমণাত্মক খেলেছিলো রিয়াল। বেশ কয়েকটি দারুন গোলের সুযোগ ঠেকিয়ে দেন সেল্টা ভিগোর গোলরক্ষক ভিসেন্তে গুইতা। তবুও ভিনিসিয়ুসের শট ঠেকাতে পারেননি তিনি। মৌসুমে নিজের ১০ম গোল করলেন এই ব্রাজিলিয়ান।

ম্যাচের পর ভিনিসিয়ুস বলেন, ‘আমি খুব খুশি যে, নিজের সর্বোচ্চ চেষ্টাটা করতে পেরেছি। এটা একটা দারুণ ম্যাচ ছিল। এভাবেই এগিয়ে যেতে চাই। আশা করি ইনজুরি মুক্ত থেকে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office