শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন মিরাজ

খেলা ডেস্ক   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন মিরাজ

সংগৃহীত ছবি

নতুন বলে অধারাবাহিক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মাঝপথে লিটন কুমার দাসকে বাদ দিতে ঠিক এতটুকু কারণই যথেষ্ট ছিল বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলের জন্য। বাদ পড়ার পরেরদিনই লিটন আবার ব্যাট হাতে নেমে পড়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে সেই নামাটাও খুব একটা সুখকর হয়নি।

চট্টগ্রামে অবশ্য বাংলাদেশ জাতীয় দল নিজেদের প্রস্তুতি নিচ্ছে লিটনকে ছাড়াই। আগামীকাল সিরিজের শেষ ম্যাচ। রোববার সংবাদ সম্মেলনে লিটনের বাদ পড়াটাই তাই সংবাদ সম্মেলনে বড় ইস্যু হয়ে ধরা দিয়েছে। সাংবাদিকদের সামনে আসা মিরাজ অবশ্য আশা করেছেন, খুব দ্রুত ফিরবেন লিটন।

লিটনের প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আপনি দেখেন যে লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি ওনি বাদ পড়েছে ওইরকম কিছু না, আকার ক্যামবেক করতে পারবে-এটা আমি মনে করি। উনার মধ্যে সেই সম্ভাবনা আছে। আমরা জানি উনি কেমন খেলোয়াড়। উনি যে বাদ পড়েছে, এই রকম কিছু না। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রুত বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।’

লিটনের বাদ পড়া দলের জন্য কড়া বার্তা কিনা এমন প্রশ্নে মিরাজ বললেন, ‘জাতীয় দলে কিন্তু পারফরম্যান্স করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশে। তারপরও সবার আপ ডাউনস থাকে। আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি খারাপ খেললেও কিন্তু আপনি চান্স পাবেন না, এটা প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।’

নতুন নির্বাচক কমিটি নিয়ে মিরাজ বলেন, ‘প্রত্যেকটা সিলেকশন প্যানেলের আলাদা আলাদা দর্শন থাকে। তাদের চিন্তা ভাবনা একেক রকম থাকে। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না। তাদের চিন্তা কি ছিলো, তাদের সাথে আমার ওইরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা অধিনায়ক জিনিসটা ভালো বলতে পারবে। একেক জনের একেক রকম চিন্তা ভাবনা থাকে।’

তবে সবকিছুর ঊর্ধ্বে পারফরম্যান্সকেই মাপকাঠি মানছেন মিরাজ ‘প্রত্যেকে প্লেয়ারের পারফরম্যান্স করতে হবে, এর আগেও বলেছি, এখনো স্টিল বলছি। পারফর্ম না করলে আপনি, আমার মনে হয় শুধু জাতীয় দল নয় দুনিয়ার কোথাও খেলতে পারবেন। পারফর্ম করেই আপনাকে খেলেতে হবে প্রত্যেকটা জায়গাতে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরম্যান্সের ক্ষেত্রে এবং কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেই জায়গায় কাজ করা উচিত।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office