শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৫ মাস পর সুস্থ পান্থকে বিয়ের অনুরোধ, কী বললেন উর্বশী?

বিনোদন ডেক্স   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৫ মাস পর সুস্থ পান্থকে বিয়ের অনুরোধ, কী বললেন উর্বশী?

সংগৃহীত ছবি

২০২২ সালের ডিসেম্বর মাসে এক দুর্ঘটনায় আহত হন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পান্থ। সুস্থ হয়ে উঠতে অনেকটা সময় লেগেছে তার। ১৫ মাস পর মাঠে নেমেছেন এ ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে আইপিএলের চলতি মৌসুমে খেলছেন তিনি।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, পান্থ সুস্থ হয়ে মাঠে নামতেই উর্বশীকে বিয়ের অনুরোধ জানিয়েছেন এক ভক্ত। কারণ, একটা সময় ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। ২০১৮-১৯ সালে এই দুই তারকার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। যদিও তারপর বিস্তর কাদা ছোড়াছুড়িও চলে দুপক্ষের মধ্যে।

এদিকে কিছুদিন ধরে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে উর্বশীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মাঝে বেশ কয়েকবার উর্বশীর মুখে ফের ঋষভের নাম শোনা গেল। এমনকি, এই ক্রিকেট তারকা হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেত্রীর মা নাকি দেখতেও যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ভক্ত উর্বশীকে অনুরোধ করে বলেন, ‘ঋষভকে ভুলে যাবেন না ম্যাম। ও আপনাকে অনেক শ্রদ্ধা করে। আপনাকে অনেক সুখে রাখবে ও। আপনি যদি ওকে বিয়ে করেন, তবে আমাদেরও খুবই ভাল লাগবে।’

এমন কথা শুনে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন অভিনেত্রী। তারপর বলেন, ‘আমি সত্যিই এই প্রসঙ্গে কোনও কথা বলতে চাই না।’ এককথায় কোনো উত্তর না দিয়ে বিষয়টিকে এড়িয়ে গেছেন অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office