শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

আগে কার সঙ্গে প্রেম করতেন আম্বানির ছেলের বউ?

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগে কার সঙ্গে প্রেম করতেন আম্বানির ছেলের বউ?

সংগৃহীত ছবি

কিছু দিন আগেই গুজরাটের জামনগরে হইহই করে অনুষ্ঠিত হয়েছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন তিন খান থেকে শুরু করে হলিউডের সেলিব্রিটিরা।

অনন্ত আম্বানির হবু স্ত্রী রাধিকার প্রাক্তনও নাকি হাজির ছিলেন তার বিয়ের ওই অনুষ্ঠানে! বিভিন্ন ছবি ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। রাধিকার প্রাক্তনের নাম রোহন আগরওয়াল। ব্যবসায়ী পরিবারের সন্তান তিনি। শোনা যায়, ২০১৩ পর্যন্ত রোহনের সঙ্গে সম্পর্কে ছিলেন রাধিকা। পরে যদিও তাদের বিচ্ছেদ হয়ে যায়।

রাধিকা, রোহন ও অনমোল এই তিন বন্ধুর জুটি তাদের স্কুলেও ছিল বেশ জনপ্রিয়। বিচ্ছেদ হলেও এখনও প্রাক্তনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রোহন। বিয়ের প্রাক অনুষ্ঠানে নাচের অনুষ্ঠান করতেও দেখা গেছে তাকে।

আগামী ১২ জুলাই বিয়ে করতে চলেছেন রাধিকা ও অনন্ত। তাদের প্রাক বিবাহে শুধু যে বিনোদন জগতের মানুষ হাজির ছিলেন এমনটা কিন্তু নয়। হাজির ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ‌ থেকে শুরু করে হলিউড গায়িকা রিহানা, আন্তর্জাতিক ডিজে একনসহ অনেকেই। পুরো মুম্বাই ফাঁকা করে বলিউডটাই যেন তিন চার দিন ধরে জামনগরেই এসে পড়েছিল। অনেকেই বলেছেন, প্রাক বিবাহেই এত আয়োজন, বিয়ের দিন তবে কী হবে?

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office