শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এক দশক পর ফিরলেন হারিয়ে যাওয়া শ্রেয়া

বিনোদন ডেক্স   |   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক দশক পর ফিরলেন হারিয়ে যাওয়া শ্রেয়া

সংগৃহীত ছবি

‘সালার’ সিনেমাতে প্রভাসের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছেন শ্রেয়া রেড্ডি। তবে এই জগতে তিনি মোটেও নতুন নয়। বরং দুই দশকের বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে যোগাযোগ তার। তামিল, তেলুগু ভাষার সিনেমার পাশাপাশি অভিনয় করেন ইংরেজি সিনেমাতেও। তবে অনেকটা হঠাৎ করেই অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি।

১৮ বছর বয়সে ভিডিও জকি হিসাবে কাজ করতে শুরু করেন শ্রেয়া। তার পাশাপাশি একাধিক গানের অনুষ্ঠানের সঞ্চালনাও করতেন তিনি। ধীরে ধীরে জকি হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন।

২০০২ সালে ‘সামুরাই’ নামের একটি তামিল সিনেমাতে প্রথম অভিনয় করেন শ্রেয়া। তবে এই সিনেমাতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এক বছর পর মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু সিনেমাতে মুখ্যচরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে সফল হয়নি।

২০০৪ সালে মুক্তি পায় ‘ব্ল্যাক’ নামের একটি মালয়ালম সিনেমা। এই সিনেমাতে অভিনয় করে প্রশংসা পান শ্রেয়া।

এরপর ২০০৮ সালে বিয়ের পর অভিনয় ছেড়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ২০২৩ সালে ‘সালার’ সিনেমাতে প্রভাসের সঙ্গে অভিনয় করতে দেখা যায় শ্রেয়াকে। প্রায় এক দশকের বিরতির পর ‘সালার’-এর মাধ্যমে ‘কামব্যাক’ করেন তিনি।

ইতোমধ্যেই ইনস্টাগ্রামে তার ভক্তের সংখ্যা ১৬ লাখের গণ্ডি পার করে ফেলেছে। দীর্ঘ বিরতির পর এখন পর পর কাজ করে চলেছেন শ্রেয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office