শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

নাশকতার অভিযোগে হেফাজতের বিরুদ্ধে ৬ মামলা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হরতাল শেষে নারায়ণগঞ্জে একসঙ্গে ৯ গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

গত ২৮ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতে ইসলামের হরতাল চলাকালে নাশকতার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মামলাগুলো রেকর্ড করা হয়েছে। র‌্যাব ও পুলিশের পাঁচটি মামলা দায়ের করা হয়েছে নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে। আরেকটি মামলা হয়েছে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও আহত করার অভিযোগে। প্রতিটি মামলায় প্রায় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এই ছয় মামলায় এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে র‌্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

এর আগে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে অচল হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এদিন সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ শিমরাইল পয়েন্টে বক্তব্য রাখেন। ইউটার্ন এলাকায় আন নূর তাহফিজুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল সাইফুল ইসলামের নেতৃত্বে অবস্থান নেন হেফাজত কর্মীরা। পরবর্তীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে, বিদ্যুতের খুঁটি ও গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন তারা।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাইনবোর্ড এলাকায় কয়েক দফায় পুলিশ ও বিজিবির সদস্যরা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে তারা। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে ছয়জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন।

একপর্যায়ে হেফাজত নেতাকর্মীরা কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেন। এছাড়া অ্যাম্বুলেন্স, সংবাদ মাধ্যমের গাড়িসহ অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক হলে একটি বাস, একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আবার আগুন দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office