শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মুস্তাফিজদের কাছে হেরে যে ব্যাখ্যা দিলেন কলকাতা অধিনায়ক

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুস্তাফিজদের কাছে হেরে যে ব্যাখ্যা দিলেন কলকাতা অধিনায়ক

সংগৃহীত ছবি

গতকাল আইপিএলে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। যেখানে কলকাতা নাইট রাইডার্সকে সহজেই হারিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানের দল। এক ম্যাচ বিরতি দিয়ে আবারো গতকাল চেন্নাইয়ের একাদশে ফেরেন টাইগার পেসার। ফিরেই তুলে নিয়েছেন ২ উইকেট, যা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট এখন।

ম্যাচ হারের পর অবশ্য কলকাতা অধিনায়ক শ্রেয়াস আয়ার জানিয়েছেন কারণ। শুরুতে বলেন, ‘আমরা পাওয়ার প্লে-তে দারুণ খেলেছি। খুব ভাল শুরু হয়েছিল। কিন্তু পরের দিকে একের পর এক উইকেট হারিয়েছি। আমরা পাওয়ার প্লের পর পিচের চরিত্র ভাল করে বুঝতেই পারিনি। রান করাও খুব কঠিন হয়ে গিয়েছিল। চেন্নাই এই পরিবেশ ভাল রকম চেনে। ওরা নিজেদের পরিকল্পনা মতো বল করেছে।’

শ্রেয়াসের কন্ঠে আক্ষেপ বড় রান করতে না পারার, ‘প্রথম বল থেকেই বড় শট খেলা সহজ ছিল না। আমরা চাইছিলাম ধীরে ধীরে ইনিংস গড়তে। সেই পরিকল্পনাও ঠিক করে কাজে লাগাতে পারিনি। পাওয়ার প্লের পরে উইকেটের চরিত্র এতটাই বদলে যায় যে ধরতে পারিনি। একটা সময়ে ১৬০-১৭০ রান হয়ে যাবে বলে মনে হয়েছিল। কিন্তু ছন্দ হারিয়ে ফেলাতেই সব সমস্যা হয়ে যায়।’

যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ

সোমবার (৯ এপ্রিল) এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলিং তোপে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি কলকাতা। শুরু ও মাঝে জাদেজা ও তুষার দেশপান্ডের দারুণ বোলিংয়ের পর শেষটা রাঙান মুস্তাফিজ। জাদেজা ও তুষার তিনটি করে উইকেট পেয়েছেন। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ।

হাতের নাগালে থাকা টার্গেট তাড়ায় খুব একটা বেগ পেতে হলোনা স্বাগতিক চেন্নাইকে। রুতুরাজ গায়কোয়াড়ের দারুণ ফিফটিতে ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office