শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আনুষ্ঠানিকভাবে প্রাবোওকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা ইন্দোনেশিয়া কমিশনের

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনুষ্ঠানিকভাবে প্রাবোওকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা ইন্দোনেশিয়া কমিশনের

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রাবোও সুবিয়ান্তোর নাম ঘোষণা করেছে। দেশটির সাংবিধানিক আদালত তার প্রথম রাউন্ডের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চ্যালেঞ্জগুলো বাতিল করার পর তার নাম ঘোষণা করা হলো। খবর এএফপি’র।

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ৭২ বছর বয়সী প্রাবোও বিদায়ী নেতা জোকো উইডোডোর কাছ থেকে আগামী অক্টোবরে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তিনি জোকোই নামে বেশি পরিচিত।

তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী অ্যানিস বাসওয়েদান এবং গঞ্জার প্রনোউ ১৪ ফেব্রয়ারি অনুষ্ঠিত ভোট ফের অনুষ্ঠানের আহ্বান জানানোর পর এমন ঘোষণা আসলো। অনুষ্ঠিত এ নির্বাচনে প্রাবোও প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। এমন ফলাফলের পর নির্বাচনে রাষ্ট্রের হস্তক্ষেপ এবং আইন পরিবর্তনের অভিযোগ তোলা হয়।

১৯৯০ এর দশকের শেষের দিকে স্বৈরশাসক সুহার্তোর শাসনের অবসানের সময় গণতন্ত্র কর্মীদের গুম করার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য বিভিন্ন মানবাধিকার গ্রুপ প্রাবোওকে অভিযুক্ত করেছে এবং তিনি মানবাধিকার লঙ্ঘনের অতীতের এমন অভিযোগের জন্য অনেক বিতর্কিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office