শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

কাউছার আহমেদ রিয়ন   |   বৃহস্পতিবার, ০২ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

ফাইল ছবি

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী,৩ জন পুরুষ ও ৩ মহিলা ভাইস-চেয়ারম্যান অন-লাইনে ২ মে সর্বশেষ তারিখে মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা যায়।

চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়,তিনি কাপ-পিরিচ প্রতীক চেয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আছকির মিয়া,তিনি মোটর সাইকেল প্রতিক চেয়েছেন,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আফজাল হক,তিনি ঘোরা প্রতিক চেয়েছেন ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,তিনি আনারস প্রতিক চেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা যুবদলের ( বহিষ্কৃত) যুগ্ম সম্পাদক হাজী লিটন আহমেদ সাজু,মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা এম এ নোমানী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে বর্তমান ভাইস-চেয়াম্যান ও পৌরসভা আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সদস্য মিতালী দত্ত,উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা দাস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন আহমেদের স্ত্রী হাজেরা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ৫ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে,প্রার্থীতা প্রত্যাহার ১২ মে,প্রতিক বরাদ্ধ ১৩ মে ও ভোটগ্রহন ২৯ মে অনুষ্ঠিত হবে বলে এসব তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মো.আতাউল হক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office