শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

টানা বৃষ্টিতে রাজধানীতে কর্মক্ষেত্রে যাতায়াতকারী লোকজনের ভোগান্তি

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টানা বৃষ্টিতে রাজধানীতে কর্মক্ষেত্রে যাতায়াতকারী লোকজনের ভোগান্তি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে কর্মক্ষেত্রে যাওয়া ও খেটে খাওয়া মানুষেরা বেশি ভোগান্তিতে পড়েছেন। একটানা বৃষ্টিপাত কখনো বাড়ছে, কখনো কিছুটা কমছে। সঙ্গে রয়েছে ঝড়ো বাতাস।

টানা বৃষ্টির ফলে সবচেয়ে বিপদে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়ে অবিভাবকরা উৎকন্ঠায় ছিলেন। অনেককে রিকশা ও অটোরিকশার অভাবে বৃষ্টিতে ভিজে হেঁটে স্কুলে যেতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকায় ১২৫ মিলিমিটার, চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার, কক্সবাজারে ১৩৯ মিলিমিটার ও পটুয়াখালীতে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে অনেকেই রাস্তায় গণপরিবহন পাননি। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা বৃষ্টি ও জলাবদ্ধতার কারনে বাড়তি ভাড়া নিয়েছেন। কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা থাকায় অটোরিকশার চালকেরা যেতে রাজি হননি। অনেকে গণপরিবহনের অপেক্ষায় থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাসে ভিজে গেছেন। এ ছাড়া ঢাকা দুই সিটির অনেক এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রেমালের প্রভাবে হওয়া বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডির ২৭ নম্বর, গ্রিনরোড, নিউমার্কেট, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর-১৪ নম্বর যাওয়ার রাস্তাসহ পুরান ঢাকার বেশ কিছু নিচু এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে নিউমার্কেট, কারওয়ান বাজার এলাকার আশপাশসহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এদিকে ডেমরা ডিএনডি এলাকার কুতুবখালী, শনির আখড়া, মেডিকেল রোড, সাইনবোর্ড ও চিটাগাং রোডের নি¤œাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে যায়।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝোড়ো বাতাসের কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় গাছও ভেঙে পড়েছে। মিরপুর পাইকপাড়া এলাকায় সরকারি ডি টাইপ কোয়ার্টার এলাকায় বড় আকারের একটি কৃষ্ণচূড়াগাছ ঝড়ে ভেঙে গেছে। এদিকে রমনা পার্কের আশপাশের এলাকায় কয়েকটি গাছ ভেঙ্গে পড়ে। এ সময় ওই এলাকার সড়ক বন্ধ হয়ে যায়। পরে সিটি করপোরেশনের কর্মীরা এসে গাছগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সকাল থেকে মেট্রোরেল চলাচলে বিঘœ দেখা দেয়। এতে কর্মক্ষেত্রে যাওয়া মানুষের আরও ভোগান্তি বাড়ে। মেট্রোরেল চলাচল কিছু সময় বন্ধ ছিল। পরে সকাল ১০টা ৮মিনিটের দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে একটি মেট্রোরেল ছাড়ে। তবে সেটি চলাচলেও বিঘœ ঘটে। পরে মেট্রো চলাচল স্বঅবাবিক হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office