শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদত্যাগ

সংগৃহীত ছবি

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বুজবি আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী রোববার এ কথা জানিয়েছেন।

স্যালি ২০২১ সালে ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হন। তিনি ছিলেন আমেরিকান জনপ্রিয় পত্রিকাটির গত ১৫০ বছরের ইতিহাসের প্রথম নারী সম্পাদক।

প্রকাশক ও সিইও উইলিয়াম লুইস চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত নেয়া পদক্ষেপের মধ্যে এটিই সবচেয়ে বড়ো বলে পত্রিকাটি জানিয়েছে।

লুইস জানিয়েছেন,ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রধান সম্পাদক ম্যাট মুরে স্যালির স্থলাভিষিক্ত হচ্ছেন।

তবে স্যালি কেন পদত্যাগ করছেন সে সম্পর্কে কিছু বলেননি।

এদিকে স্টাফের কাছে পাঠানো ইমেইলে লুইস বার্তা কক্ষে নতুন বিভাগ চালুর কথা জানিয়েছেন। এটি গতানুগতিক বার্তা, সম্পাদকীয় ও মতামত বিভাগ থেকে আলাদা হবে বলে তিনি উল্লেখ করেন।

এআই ব্যবহার করে চালু করা নতুন বিভাগের দেখভাল মুরে করবেন বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office