শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২টি চোরাই মোটর সাইকেল-সহ- চোর গ্রেফতার

কাউছার আহমেদ রিয়ন   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২টি চোরাই মোটর সাইকেল-সহ- চোর গ্রেফতার

ফাইল ছবি

গত ০৮ জুন ২০২৪ খ্রিঃ রাত অনুমান ০৯.২০ ঘটিকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভাস্থ মৌলভীবাজার রোডের পূর্ব পার্শ্বে ‘হোটেল ইছাকী এমোস’এর আন্ডার গ্রাউন্ডের ভিতর উত্তর পাশ হইতে বাদী সেলিম আলী (৪১), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-সোনাছড়া চা বাগান, ০৮নং কালীঘাট ইউপি, থানা-শ্রীমঙ্গল জেলা-মৌলভীবাজার এর একটি নীল রংয়ের Honda Livo 110 cc মোটর সাইকেল চুরির ঘটনায় অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই/সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।

শ্রীমঙ্গল পৌরসভাস্থ মৌলভীবাজার রোডের পূর্ব পার্শ্বে হোটেল ইছাকী এমোস এর সামনে থেকে বাদী সেলিম মিয়াসহ উপস্থিত লোকজনের সহায়তায় মোটর সাইকেল চোর মিল্টন সরকারকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হতে বাদীর চোরাইকৃত একটি Honda Livo 110 cc নীল রংয়ের মোটর সাইকেল এবং মোটর সাইকেল চুরির কাজে ব্যবহৃত ০৭টি মাস্টার কী (চাবি) উদ্ধার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে হোটেল “ইছাকী এমোস”এর আন্ডার গ্রাউন্ড হইতে অপর একটি Apache 160cc লাল রংয়ের মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ তার সহযোগী আসামীগন বিশেষভাবে তৈরি করা মাস্টার কি ব্যবহার করে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেল চুরি করে আসছে। সিডিএমএস যাচাই করে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

আটককৃত মিল্টন কুমার সাহা প্রকাশ মোঃ সোহেল (৪৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের (উত্তরপাড়া, দানিস মঞ্জিল) মৃত হারাধন সরকার প্রকাশ হারাধন প্রকাশ মৃত জাকির খানের ছেলে, সে বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা এলাকায় বসবাস করে।

আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office