শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মোরসালিনের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ফিফার সেপ্টেম্বর উইন্ডোর প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ১-০ গোলে স্বাগতিক ভুটানকে হারিয়েছে। ম্যাচের ৬ মিনিটে জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন।

আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উচ্চতার সমস্যা একটি বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। যদিও ম্যাচ প্রস্তুতির সময়ই এই সমস্যা টের পেয়েছে বাংলাদেশ। তবে কোচ হাভিয়ের কাবরেরা ধন্যবাদ দেবেন ভুটানের গোলকিপার শেরিন ধেনদুপকে। ৬ মিনিটে রাকিব হোসেনের ক্রস ঠিকমতো গ্রিপে নিতে পারেননি ধেনদুপ। সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন শেখ মোরসালিন। ভুটানের বিপক্ষে থিম্পুতে এটি বাংলাদেশের প্রথম জয়।

পুরো ম্যাচে বাংলাদেশ খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। অবশ্য কন্ডিশনের কারনেই মূলত এমনটা হয়েছে। রাকিব, মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিমরা ভুটানের রক্ষণকে সেভাবে আতঙ্কে ফেলতে পারেননি। উল্টো ভুটানই বলের দখল নিজেদের পায়ে রেখে বারবার আক্রমণে উঠেছে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা আক্রমণগুলোকে কাজে লাগাতে পারেনি।

অধিনায়ক জামাল ভূঁইয়া আজ প্রথম একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের পর তাকে নামানো হয়। দ্বিতীয়ার্ধে বেশ কিছু কর্নার আদায় করেছিল বাংলাদেশ। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমন একটি সুযোগ নষ্ট করেন। রাব্বি হোসেন রাহুলের একটি দারুন শট ভুটানের গোলকিপার কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

আগামী ৮ সেপ্টেম্বর একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, বিশ্বনাথ ঘোষ, মো: সাদ উদ্দিন, তপু বর্মন, শাকিল হোসেন, মো: হৃদয়, সোহেল রানা, মো: সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office