শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

লেবাননে সব ফুটবল ম্যাচ স্থগিত

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গত মঙ্গলবার দিবাগত রাতে লেবাননজুড়ে হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। তাই দেশটিতে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে লেবানিজ ফুটবল অ্যাসোসিয়েশন (এলএফএ)।

লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের হামলায় ৩৫ শিশু ও ৫৮ নারীসহ ৪৯২ জন নিহত এবং ১ হাজার ৬৪৫ জন আহত হয়েছে। এছাড়া আত্মরক্ষায় দেশটির দশ হাজারের বেশি বেসামরিক নাগরিক বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছে।

এরপর এক ঘোষণায় এলএফএ জানিয়েছে, ‘দেশের বর্তমান পরিস্থিতির কারণে লেবানিজ ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি সব ধরনের টুর্নামেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, গত সপ্তাহে ২০২৪-২৫ মৌসুমের লেবানিজ প্রিমিয়ার লিগ শুরু হয়। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে গত বছর থেকে জাতীয় দলের ম্যাচগুলো নিজ দেশে আয়োজন করছে না লেবানন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো তারা কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে আসছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে নিজেদের সাম্প্রতিক হোম ম্যাচগুলো দেশের বাইরে আয়োজন করেছে ফিলিস্তিন ও ইসরায়েলও। ফিলিস্তিন তাদের ম্যাচগুলো কুয়েত ও কাতারে এবং ইসরায়েল তাদের নেশন্স লিগের হোম ম্যাচগুলো আয়োজন করছে হাঙ্গেরিতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office