শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

এক শর্তে আইটেম গানে নাচতে রাজি অনন্যা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। হাতে কাজ থাকুক আর না থাকুক, কোনো না কোনো বিষয় নিয়ে খবরের শিরোনাম আসেন তিনি। বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে জড়িয়ে বিচ্ছেদও ঘটেছে অনেকদিন। এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন অনন্যা। শোনা যাচ্ছে, মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে নাকি প্রেমে জড়িয়েছেন তিনি।

তবে এবার আর প্রেম নয়, অভিনেত্রী চর্চায় থাকেন তার কাজ নিয়ে। কিছুদিন আগে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে অনন্যার। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম-এর সিরিজ ‘কল মি বে’-তে ‘বেলা’র চরিত্রে অভিনয় করে আরও একবার দর্শকের মন জয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ে ফুটে উঠেছে তার দক্ষতা। বর্তমানে নিজেকে নতুনভাবে আবিষ্কারের পথে এগিয়ে চলেছেন অনন্যা। তাই তো প্রশ্ন উঠেছে, আর আইটেম গানে নাচবেন কী না অনন্যা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাসা করেন অনন্যা পান্ডে। অভিনেত্রীর জানান, ‘আইটেম নাচে কাজ করাটা বড় করে দেখা উচিৎ নয়। কোনও ছবিতে ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিৎ। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকেনা। যৌন আবেদনমূলক তথা অশ্লীলতা প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে।’

অনন্যা পাণ্ডে আরও বলেন, ‘যদি কোনো আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।’

বিক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন সাইবার-থ্রিলার ‘সিটিআরএল’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে। আগামী ৪ অক্টোবর ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পাবে এটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office