শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বিশ্বকাপে প্রথমবারের মতো ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম জনপ্রিয়া খেলা ক্রিকেট। সেই ক্রিকেটকে আরও বেশি রোমাঞ্চকর করতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ হচ্ছে ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি। আইসিসির প্রথম কোনও ইভেন্ট হিসেবে স্মার্ট রিপ্লে পদ্ধতি দেখা যাবে এই টুর্নামেন্টে।

এর আগে দ্য হান্ড্রেড ও আইপিএলে দেখা গিয়েছিল স্মার্ট রিপ্লে সিস্টেম। আম্পায়ারদের নিখুঁত সিদ্ধান্ত নিতে এটির ব্যবহার করা হয়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ১০ দলের বিশ্বকাপে হতে যাওয়া ২৩ ম্যাচের সবকটি সম্প্রচারের জন্য ২৮টি ক্যামেরা ব্যবহার করা হবে। প্রত্যেক ম্যাচেই থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘প্রতিটি ম্যাচ কভারে অন্তত ২৮টি ক্যামেরা থাকবে এবং নানা আঙ্গিকে বিশ্লেষণ ও দৃশ্যায়নের উন্নত মান থাকবে। সবগুলো ম্যাচে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে, এর সঙ্গে হক-আই স্মার্ট রিপ্লে সিস্টেম টিভি আম্পায়ারদেরকে নিখুঁত সিদ্ধান্ত নিতে বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ ও বিশ্লেষণ সরবারাহ করবে।’

সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল (৩ অক্টোবর) থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক পটপবির্তনের পর দেশের অস্থির অবস্থার কারণে টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয়। দেশের বাইরে খেলা হলেও আয়োজক হওয়ার সুবাদে বাংলাদেশ খেলবে উদ্বোধনী ম্যাচ, প্রতিপক্ষ স্কটল্যান্ড।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office