শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আফরান নিশোর ‘অসিয়ত’ কি হচ্ছে না?

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গেল বছর ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন অভিনেতা আফরান নিশো। রায়হান রাফি পরিচালিত প্রথম সিনেমা দিয়েই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে প্রথম ছবির পর নতুন কোনো ছবির কাজ করতে দেখা যায়নি এ অভিনেতাকে। এ নিয়ে অনুরাগীরা যখন একের পর এক প্রশ্ন তুলছিলেন, ঠিক তখনই অনুরাগীদের অপেক্ষার ইতি ঘটিয়ে একটি নয়, এক জোড়া সিনেমার ঘোষণা আসে নিশোর।

জানানো হয়, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন এই অভিনেতা। তবে ওই দুই সিনেমায় নাম ও পরিচালক কারা হবেন, তার কিছুই অফিসিয়ালি জানানো হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রের বরাতে পাওয়া খবর, ওই দুই ছবির একটির নাম ‘অসিয়ত’। যেটি পরিচালনা করার কথা নিশোর প্রথম ছবির পরিচালক রায়হান রাফির। সূত্রের বরাতে প্রাপ্ত খবর ছিল, সুড়ঙ্গের মতো এ ছবিতেও নায়িকা হিসেবে থাকবেন তমা মির্জা। সিনেমাটি নিয়ে চুক্তিও শেষ। কেবল অপেক্ষায় ছিল শুটিং ফ্লোরে যাওয়ার।

পরিকল্পনা অনুযায়ী গেল সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরুর কথা ছিল ছবিটির; কিন্তু তা হয়নি। সিনেমাটির শুটিং আদৌ হবে কিনা সেটা নিয়েও শুরু হয়েছে কৌতূহল। কারণ, পরিচালক রায়হান রাফি ওটিটি কনটেন্টে ‘ব্ল্যাক মানি’ শুটিং শুরু করছেন শিগগিরই। এরপরই কলকাতার সুপারস্টার জিৎ ও ঢাকার নায়ক শরিফুল রাজকে নিয়ে শুরু করবেন ‘লায়ন’ সিনেমার শুটিং; যা ইতোমধ্যে জানিয়েও দিয়েছেন রাফি। তাহলে অসিয়তের খবর কী? এই প্রশ্ন নিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিলেরর সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া পেলেনি।

আলফা আই থেকে সূত্রের বরাতে পাওয়া খবর, আপাতত ওসিয়ত নিয়ে নতুন কোনো আপডেট নেই তাদের কাছেও। নির্মাতা রাফিও দুটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাই আগামীতে অসিয়ত আর হবে কিনা সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না প্রযোজনা সংস্থা।

পরিকল্পনায় ছিল ২০২৫ সালের ঈদুল ফিতর সামনে রেখে যাবতীয় পরিকল্পনা চলছিল ‘অসিয়ত’ সিনেমাটি নির্মাণের। কিন্তু সে পরিকল্পনায় গুড়েবালি। সম্ভবত ঈদুল আজহায় রাফির লায়ন সিনেমা মুক্তি পাবে। ফলে নিশোর কোনো সিনেমা ঈদুল ফিতরে আসবে কিনা সে বিষয়ে জানা যায়নি কিছুই। এ বিষয়ে নিশোর সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমাটির পর থেকে একেবারেই ক্যামেরার সামনে দেখা যায়নি আফরান নিশোকে। ফলে অপেক্ষায় থাকা অনুরাগীদের মধ্যে তাকে নিয়ে চলেছে হাজারো জল্পনা-কল্পনা। কিন্তু এ সময়টাতে ছোট পর্দার সুপ্রতিষ্ঠিত এই অভিনেতা প্রস্তুতি নিয়েছেন বড় পর্দার জন্য। এখন তার সমস্ত ধ্যান-জ্ঞান চলচ্চিত্রে অভিনয়কে ঘিরে। তবে ভালো গল্প পেলে ওটিটিতেও তাকে দেখা যাবে বলে আগে জানিয়েছেন অভিনেতা। সব মিলিয়ে তিনি চেয়েছিলেন সিনেমার মাধ্যমেই দর্শকদের সামনে হাজির হতে।

নিশোর মতে, ভালো কিছু কাজের জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। তাই আড়ালে থাকা মানে কাজ থেকে দূরে থাকা নয়; বরং এতে কাজের প্রতি আরও বেশি নিবেদিত হওয়া যায়, যার নিরিখে বৃদ্ধি পায় কাজের গুণগত মান। ফলশ্রুতিতে, সৃষ্টি হয় নতুন কাজ দেখার আগ্রহ এবং সেই সঙ্গে নিশ্চয়তা থাকে ভক্তদের প্রত্যাশাকে পূরণ করার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office