শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সিরিজে সমতা ফেরাতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

খেলা ডেস্ক   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাজেভাবে হারে বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে সিরিজে সমতা ফেরাতে চায় টাইগাররা। আজ বুধবার ৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে শান্ত-লিটনরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

প্রথম ম্যাচের হারে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে চিড় ধরেছে বাংলাদেশের। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, প্রথম ম্যাচে যেমন পারফরমেন্স হয়েছে তার চেয়ে আরও ভালো দল তারা।

প্রথম ম্যাচে হারের পর শান্ত বলেন, ‘আমি বলবো না আমরা খারাপ খেলেছি। যা পারফরম্যান্স করেছি, তার চেয়েও আমরা ভালো দল। টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই ভালো পারফরম্যান্স করতে পারছি না আমরা। কিন্তু আমি বিশ্বাস করি না, আমরা খুব খারাপ দল।’

এর আগে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে এখনও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে রেকর্ড ভালো না বাংলাদেশের। ১৫ ম্যাচের ১৪টিতে হেরেছে টাইগাররা। ২০১৯ সালের সফরে দিল্লিতে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছিলা বাংলাদেশ। পাঁচ বছর আগে দিল্লির সেই স্মৃতি সিরিজ বাঁচিয়ে রাখতে অনুপ্রাণিত করতে পারে বাংলাদেশকে।

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office