শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙচুরকারী তরুণ অস্ত্রসহ আটক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙচুরকারী তরুণ মো. আরমান আলিফ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আরমান আলিফকে (২২) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

img2

সোমবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এ তথ্য জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়াতে আরমান চুল-দাঁড়ি কামিয়ে ফেলেছিলেন। গত রবিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাঁকে আটক করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক আরমান জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে। তবে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ায় ভাড়া থাকতেন।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, আরমানের দেওয়া তথ্যমতে জেলা শহরের কাজীপাড়া মহল্লার ভাড়াবাসা থেকে বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙচুরের কাজে ব্যবহৃত শাবলটি উদ্ধার করা হয়। এছাড়া তার বাসা থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও ছবি দেখে আরমানকে শনাক্ত করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির জনকের মুর‌্যাল ভাঙচুরের মাধ্যমে সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে র‌্যাব। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মো. যোবায়ের উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office