শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

সোনাক্ষীর বেবিবাম্প দেখছেন নেটিজেনরা!

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

চলতি বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও মডেল জহির ইকবাল। বিয়ের কয়েক মাস না কাটতেই জোর গুঞ্জন, সন্তানসম্ভবা সোনাক্ষী। সম্প্রতি এই জুটির নতুন কিছু ছবিতে সেই ইঙ্গিতই মিলেছে।

মাত্র চার মাস আগেই দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে সোনাক্ষী ও জাহির ইকবালের। আইনিভাবে বিয়ে সেরেছেন তারা।

তারপর থেকে বিভিন্ন সময়ই নিজেদের বিবাহিত জীবনের টুকরো টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই তারকা জুটি। কিন্তু সম্প্রতি সোনাক্ষীর বেটার হাফ জাহির যে ছবি পোস্ট করেছেন সেটা ঘিরেই শুরু হয়েছে চর্চা। নেটিজেনদের ধারণা, অভিনেত্রী নাকি গর্ভবতী।

গত রোববার সোনাক্ষী ও জাহির একটি দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন। সেখানকার সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও তারা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি পরেছেন। তাতে রয়েছে ভরাট কাচের কাজ। জাহির ইকবালকে দেখা যায় নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামায়।

তবে ছবি তুলতে গিয়ে তারা যেভাবে পোজ দিয়েছেন সেখানেই সোনাক্ষীর বেবিবাম্প দেখতে পেয়েছেন নেটিজেনরা। আর এই নিয়েই শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকে তো সেই পোস্টে তারকা দম্পতিকে শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন।

সোনাক্ষী এবং জাহিরের প্রথম সন্তান আসছে ভেবে এক ব্যক্তি লেখেন, ‘গর্ভবতী হওয়ার জন্য শুভেচ্ছা।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘শিগগিরই খুদে সদস্য আসছে মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘গর্ভবতী অবস্থায় কী দেখাচ্ছে সোনাক্ষী সিনহাকে।’ কেউ আবার লেখেন, ‘নজর না লাগুক, ভালো থাকুন।’

তবে এখনও পর্যন্ত সোনাক্ষী বা জাহির কেউই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়া বা তাদের প্রথম সন্তান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে এই গুঞ্জন নিছকই গুজব নাকি বাস্তব সেটা সময় এলেই জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office