শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

গোলাম শাহরিয়ার কবীর-এর শুভ জন্মদিন: সাফল্যের শিখা হাতে আরও এক বছর!

নিজস্ব প্রতিবেদক:   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৫১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অসাধারণ প্রতিভার অধিকারী, দেশের ইলেকট্রনিক্স শিল্পের এক উজ্জ্বল নক্ষত্র, পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহরিয়ার কবীর আজ আরও একটি বছর পূর্ণ করলেন।

কর্মজীবনে অভাবনীয় খ্যাতি ও সাফল্যের স্বাক্ষর রাখা এই ব্যক্তিত্ব তার মেধা, পরিশ্রম ও দূরদর্শিতা দিয়ে বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস এবং বাতিঘর হয়ে উঠেছেন।

গোলাম শাহরিয়ার কবীর শুধুমাত্র একজন সফল ব্যবসায়ীই নন, তিনি একাধারে একজন স্বপ্নদ্রষ্টা, সমাজসেবক ও সৃজনশীল কর্মবীর প্রাণপুরুষ এছাড়াও শিল্প, সাহিত্য, সংস্কৃতির একজন নিবদিত পৃষ্ঠপোষক।

পারফেক্ট ইলেকট্রনিক্সকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত করার পেছনে রয়েছে তার অক্লান্ত প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তা।
এর আগে তিনি দেশের প্রথম সারির বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন।

দৈনিক প্রথম আলোর বিজনেস হেড হিসেবে তিনি সাংবাদিকতা ও ব্যবসায়িক ব্যবস্থাপনার এক অনন্য সমন্বয় ঘটিয়েছিলেন। এরপর মিনিস্টার, মাইওয়ান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর, যমুনা গ্রুপের ডিরেক্টর এবং প্রাণ আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার হিসেবে তার দক্ষতা ও নেতৃত্ব প্রশংসিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই তিনি নতুন দিগন্ত উন্মোচন করেছেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে রেখেছেন অসামান্য অবদান।

গোলাম শাহরিয়ার কবীর এর কর্মজীবনের এই দীর্ঘ এবং সমৃদ্ধ পথচলা বহু তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সততা, একাগ্রতা এবং চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।

আজ এই বিশেষ দিনে, আমরা কামনা করি গোলাম শাহরিয়ার কবীর সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করুন। তার হাত ধরে পারফেক্ট ইলেকট্রনিক্স আরও নতুন উচ্চতায় পৌঁছাক এবং দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। শুভ জন্মদিন, গোলাম শাহরিয়ার কবীর!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office