শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

বাউফলের তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার গভীর রাতে তেঁতুলিয়া নদীর বাদামতলা নামক পয়েন্টে ঢাকা-পায়রা বন্দরগামী ‘অ্যাডভেঞ্চার-১১’ ডবল ডেকার লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম মনির হোসেন মৃধা (৩৩)। তিনি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত সাত্তার মৃধার ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে মনির, জসিম (২৫) ও রাসেল (২৭) নামের তিন জেলে তেঁতুলিয়া নদীর বাদামতলা নামক পয়েন্টে ইলিশ মাছ শিকারের জন্য জাল ফেলেন।

রাত পৌনে ১টার দিকে ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালীর পায়রাবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার-১১ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ওই নৌকাটি ডুবে যায়। এ সময় জসিম ও রাসেল সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও মনিরের কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ মনিরের স্ত্রী রুবিনা বেগম জানান, স্বামী শনিবার রাতে বাড়ি থেকে জাল ফেলতে তেঁতুলিয়া নদীতে যান। রোববার ভোরে খবর আসে লঞ্চের ধাক্কায় তার স্বামীর নৌকাটি ডুবে গেছে। এর পর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার কোনো হদিস পাননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office