বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ৮ দফা প্রস্তাব ডিবিএর ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা পুরো ব্যাংক খাতে প্রভাব ফেলতে পারে : মাসরুর আরেফিন বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি : বাণিজ্যমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত
Advertise with us

রীতা আক্তার-এর কবিতা: তবুও মানুষ ভালোবাসে

  |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তবুও মানুষ ভালোবাসে
কাউকে আপন করে পাবে না জেনেও।
অপেক্ষা করে…
কোন দিন ফিরে আসবেনা জেনেও।

তবুও…
গাঢ় নিঃশ্বাসের তোলপাড় করা বুকের ভেতরটায়,
ভাঙনের হাহাকার আছে জেনেও
মানুষ প্রেমে পড়ে…
কাজল কালো রাতে,
অন্ধকারে হেলান দিয়ে নিভৃতে
ঝরে যায় চোখের জল।

নিশ্চুপ দ্বীপের বাসিন্দা হয়ে,
জীবন যাপন করে একাকিত্বের সাথে।
তবুও মানুষ ভালোবাসে…
কাছে পাবার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ভালোবাসে।

খামখেলিয়ালিপনা একাকিত্বের ঘরে,
শূণ্যতার ছাউনিতে বৃষ্টি হয়ে ঝরে অভিমান।
নরম আদরের স্পর্শ পেতে
মানুষও জেগে থাকে আধখানা বিরহী মনের সাথে।

না পাবার ব্যকুলতার আড়ষ্টতায়
হৃদয়ের দু’কূল যায় ভেঙে
তবুও মানুষ ভালোবাসে…
এক অসহ্য রকম কষ্টকে, আলিঙ্গন করার আশায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office