শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মামুনুল হক স্বীকার করলেন ফোনালাপ তার

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মাওলানা মামুনুল হক - ফাইল ছবি

একের পর এক মামুনুলের ফোনালাপ ফাঁস হওয়ার পর অনেকের সন্দেহ ছিল- এগুলো সত্যি তার কথোপকথন কি-না। না-কি কেউ এসব তৈরি করেছেন। তবে বৃহস্পতিবার মামুনুলের বক্তব্যের পর ফোনালাপ যে তারই সে বিষয়ে কোনো সংশয় থাকলো না।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, গত কয়েক দিনে ফাঁস হওয়া ফোনালাপ তারই ছিল।

তিনি বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমার ফোনালাপ একান্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এখানে আমার ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। সেই ব্যক্তিগত আলাপচারিতা ও কথপোকথন জনসম্মুখে প্রকাশ করে আমার নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার ও ব্যক্তি স্বাধীনতার অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। যারা আমার ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করেছেন অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

মামুনুল বলেন, ‘এত এত ফোনালাপ যে ফাঁস হচ্ছে, কোনও একটি ফোনালাপ থেকে কি প্রমাণ করতে পেরেছেন যে, জান্নাত আরা ঝর্না অন্য কারও বিবাহিত স্ত্রী? অথবা এই কথা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন, তিনি আমার বিবাহিত স্ত্রী নন? বরং যতগুলো তথ্য প্রমাণ আপনারা ঘাঁটাঘাঁটি করেছেন, সবগুলোর মাধ্যমে এই কথাই দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে, জান্নাত আরা ঝর্না আমার বিবাহিত স্ত্রী। সুতরাং, আমার দ্ব্যর্থহীন বক্তব্য- আপনারা যারা আমার ব্যক্তিগত গোপন তথ্যগুলোকে, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য আচরণগুলোকে যারা প্রচার করেছেন, তাদেরকে বলছি, আমি কীভাবে আমার স্ত্রীদের সঙ্গে কথা বলবো, সেটা আমার ধর্মীয় এবং নাগরিক অধিকার। সেই বিষয়ে অন্য কাউকে নাক গলানোর সুযোগ ধর্ম, সমাজ ও আইন-আদালত দেয়নি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office