শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

মিঠুনের রোড শো বাতিল, শ্রাবন্তীর নেতৃত্বে থানা ঘেরাও

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পশ্চিমবঙ্গের নির্বাচন জমে উঠেছে। তৃণমূল-বিজেপির দ্বৈরথে শেষ মুহূর্তে বিভিন্ন মাত্রা যোগ হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা একে অন্যকে তীর্যক বাক্যবাণে জর্জরিত করছেন। হামলা-মামলা সংঘাতের ঘটনাও ঘটছে।
বেহালায় আজ মিঠুন চক্রবর্তীর রোড শো হওয়ার কথা ছিল। প্রশাসন সেটির অনুমোদন দেয়নি। এমনকি বিজেপির ‘ডোর টু ডোর’ প্রচার কর্মসূচির আবেদনেও সাড়া দেয়নি প্রশাসন।

মিঠুনের রোড শো বাতিল করায় ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পর্ণশ্রী থানা এলাকায়। বেহালা পশ্চিমের প্রার্থী টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নেতৃত্বে থানা ঘেরাও করেছেন বিজেপিকর্মীরা। পর্ণশ্রী থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।

মিঠুনের রোড শোর অনুমতি না দেওয়ায় তৃণমূলের হাত আছে বলে দাবি করেছেন শ্রাবন্তী। তিনি তৃণমূলকে কাঠগড়ায় তুলে বলেছেন— ভয় পেয়েছে তৃণমূল। তাই এভাবে আটকাচ্ছে। কিন্তু এভাবে আটকানো যাবে না।

প্রসঙ্গত আজ বেহালাপূর্ব ও বেহালাপশ্চিমের দলীয় প্রার্থী পায়েল সরকার ও শ্রাবন্তী চ্যাটার্জির সমর্থনে বেহালা এলাকায় রোড শো করার কথা ছিল শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর। বুধবার দুপুর ১২টার দিকে এই রোড শোর জন্য বিজেপির পক্ষ থেকে আবেদন করা হয়। প্রশাসন রাত ৮টায় জানায় রোড শো করা যাবে না।

শেষ মুহূর্তে রোড শো বাতিল হওয়ায় বিজেপির তরফে ‘ডোর টু ডোর’ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় পর্ণশ্রী থানায় সেই মর্মে আবেদন জানানো হয়। কিন্তু তাতেও মেলেনি অনুমতি। থানা থেকে ‘না’ বলা হয়। এর জেরেই শেষ মুহূর্তে বেহালায় বাতিল হয়ে যায় মিঠুন চক্রবর্তীর সামগ্রিক কর্মসূচি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office