শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য বাড়ালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮ শতাংশ। এর আগে গত ডিসেম্বর পর্যন্ত এই লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ২০ শতাংশ। তবে ওই সময় বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ১০ শতাংশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে মুদ্রানীতি উপস্থাপন করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মুদ্রানীতি ঘোষণায় জানানো হয়, আগামী জুন পর্যন্ত সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৬০ শতাংশ। এর আগে ডিসেম্বর পর্যন্ত লক্ষ্য ছিল ২০ দশমিক ৫০ শতাংশ। তবে এ সময়ে বাস্তবে সরকারি ঋণ প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকার বেশি ঋণ নিলে স্বাভাবিকভাবেই বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যায়। এ ক্ষেত্রে ঋণ বণ্টনে কিছু সমস্যা রয়েছে। তিনি আরও বলেন, রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় সরকারের পক্ষেও বিকল্প খুব বেশি নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office