শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

লাল-সবুজ পতাকাবাহী গাড়িতে সংসদ ছাড়লেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শপথগ্রহণ শেষে জাতীয় সংসদ ভবন থেকে একে একে বের হয়েছেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শপথগ্রহণ অনুষ্ঠানে নিজ উদ্যোগে এলেও বের হওয়ার সময় তারা বাংলাদেশের লাল-সবুজের পতাকাবাহী গাড়িতে করে বের হন।

মন্ত্রিসভার নতুন সদস্যরা বের হওয়ার পথে সংসদ ভবনের আশপাশের রাস্তায় থাকা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা স্লোগান দেন। পতাকাবাহী গাড়ি থেকে হাত নেড়ে তার জবাব দেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সংসদ ভবনের পাশের সড়কে এমন দৃশ্য দেখা যায়। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে বের হওয়া গাড়িগুলো ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত হয়েছে ৫০ সদস্যের মন্ত্রিসভা।

মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভায় জায়গা পাওয়া সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ
৫. হাফিজ উদ্দিন আহমেদ
৬. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন
৭. আব্দুল আওয়াল মিন্টু
৮. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
৯. মিজানুর রহমান মিনু
১০. নিতাই রায় চৌধুরী
১১. খন্দকার আব্দুল মোকতাদির
১২. আরিফুল হক চৌধুরী
১৩. জহির উদ্দিন স্বপন
১৪. আফরোজা খানম রিতা
১৫. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১৬. আসাদুল হাবিব বুলু
১৭. মো. আসাদুজ্জামান
১৮. জাকারিয়া তাহের
১৯. দীপেন দেওয়ান
২০. আ ন ম এহছানুল হক মিলন
২১, ফকির মাহবুব আনাম স্বপন
২২. সরদার সাখাওয়াত হোসেন বকুল
২৩. শেখ রবিউল আলম
২৪. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
২৫. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রী হলেন ২৪ জন

১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. ব্যারিস্টার কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
৯. হাবিবুর রশিদ
১০. মো. রাজিব আহসান
১১. মো. আব্দুল বারী
১২. মীর শাহে আলম
১৩. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি
১৪. ইশরাক হোসেন
১৫. ফারজানা শারমিন
১৬. শেখ ফরিদুল ইসলাম
১৭. মো. নুরুল হক নুর
১৮. ইয়াসের খান চৌধুরী
১৯. এম ইকবাল হোসেইন
২০. এম এ মুহিত
২১. আহম্মদ সোহেল মঞ্জুর
২২. ববি হাজ্জাজ
২৩. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
২৪. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)।

শপথ অনুষ্ঠান কেন্দ্র করে দুপুরের আগে থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নানান শ্রেণি-পেশার মানুষ জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জড়ো হন। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো সংসদ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office