শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক

বিজ্ঞপ্তি   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউনিয়নপে ইন্টারন্যাশনাল (ইউপিআই) ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ড চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এ উপলক্ষে গতকাল রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন ইউপিআইয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান চাই হুইমিং।

ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে চীন গমনকারীরা ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ফি প্রদান এবং কিউআর ও পিওএস মেশিনের মাধ্যমে কেনাকাটা এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া এ কার্ডে এন্ডোর্সমেন্টের মাধ্যমে বিশ্বের প্রায় ১৮৩টি দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এ সময় কার্ডটির বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন ইউপিআইয়ের কান্ট্রি ম্যানেজার মাসুদ রায়হান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসিম, উপব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমান এবং ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো. মোশাররফ হোসাইনসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office