শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

আজও মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

রোববার (৭ মার্চ) ২৬টিসহ গত নয় দিনে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি ও ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।

রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে— কুয়েতের ২টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, ফ্লাইদুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাত) ২টি, এবং সৌদিয়া এয়ারলাইনসের (রিয়াদ) ২টি সহ মোট ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ৩০০টি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office