শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

১৬ মার্চ খাল ও জলাধার খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ উদ্যোগের প্রথম ধাপে দেশের ৫৪ জেলায় কাজ শুরু হবে সোমবার (১৬ মার্চ)। এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় একটি খাল খনন কার্যক্রমের মাধ্যমে “দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি”র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

একই দিনে বাকি ৫৩ জেলাতেও সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ জেলায় এ কর্মসূচির সূচনা করবেন।

সরকারের মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

এ ছাড়া খাল ও জলাধার পুনঃখননের ফলে ভূ-পৃষ্ঠের পানির পরিমাণ বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। এর মাধ্যমে খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতেও সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র: বাসস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office