শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজধানীর উত্তরখানে শর্ত ভঙ্গ করে ১০তলা ভবনের নকশা অনুমোদনের অভিযোগে রাজউকের সাবেক পাঁচ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মানসী বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোববার (১৫ মার্চ) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

আসামিরা হলেন- রাজউকের সাবেক অথরাইজড অফিসার সর্দার মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইমারত পরিদর্শক, মো. নাজিম উদ্দীন, সাবেক চিফ বিল্ডিং ইন্সপেক্টর শাহজাহান খান, সাবেক সহকারী খাইরুজামান, সাবেক প্রধান ইমারত ইন্সপেক্টর মো. মামুনুর রশীদ এবং মোহাম্মদ আসাদুজ্জামান।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে নকশা অনুমোদনের শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করে মাঠের জমিতে একটি বেজমেন্টসহ ১০তলা আবাসিক ইমারতের লেআউট নকশা অনুমোদন দেন। এই প্রক্রিয়ায় তারা মিথ্যা প্রতিবেদন দাখিল করে প্রতারণার আশ্রয় নেন এবং সরকারের ওপর অর্পিত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office