শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

দাওরায়ে হাদীস পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় সুহিলপুরের রায়হান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কাওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়্যাহ বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিত ২০২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান রায়হান মিয়া।

 

গত ২৪ মার্চ সোমবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রায়হান মিয়া মোট ১০০০ নম্বরের মধ্যে ৮৮৭ নম্বর পেয়ে সর্বোচ্চ বিভাগ ‘মুমতাজ’ (জিপিএ-৫) অর্জন করেছেন। তার গড় নম্বর ৮৮.৭।

 

মেধাবী এই শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি অত্র মাদরাসার ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

 

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

 

নিজের এই সাফল্যে রায়হান মিয়া বলেন, “আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তাঁর অশেষ কৃপায় এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য আমার একার নয়; এর পেছনে আমার মা-বাবা, শিক্ষকবৃন্দ এবং পরিবারের সকলের দোয়া ও অনুপ্রেরণা রয়েছে।” তিনি ভবিষ্যতে দ্বীনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সবার দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office