শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

স্বরূপে ফিরেছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ঈদের দীর্ঘ ছুটির পর মাঝে দুই দিন খোলা ছিল অফিস, এরপর ফের তিন দিনের ছুটি শেষ আজ সব প্রতিষ্ঠান খুলেছে। বিশেষ করে দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে আজ। যে কারণে সকাল থেকেই রাজধানীর প্রতিটি এলাকায় লক্ষ্য করা গেছে কাজে বের হওয়া মানুষের ভিড়, যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে যানজট, দোকানপাটে সরব উপস্থিতি। সব মিলিয়ে ঈদের প্রায় এক সপ্তাহ পর স্বরূপে ফিরেছে রাজধানী ঢাকা।

রোববার (২৯ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের আগের মঙ্গলবার থেকে টানা ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়। এরপর ঈদ শেষে রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা ছিল, বেশিরভাগ দোকানপাট খোলেনি। বিগত এক সপ্তাহ ঢাকার চিরচেনা রূপ হারিয়ে এমন চিত্র ছিল সর্বত্র। তবে আজ থেকে কর্মচঞ্চলতাসহ রাজধানী ঢাকা তার স্বরূপে ফিরে এসেছে।

রাজধানীর মহাখালী এলাকায় কথা হয় রাইড শেয়ারিং করা মোটরসাইকেল চালক মনসুর আলী সঙ্গে। তিনি বলেন, ঈদের দ্বিতীয় দিন থেকে ফের রাইড শেয়ারিং শুরু করেছি, কিন্তু সেভাবে যাত্রী ছিল না রাজধানীতে। ফাঁকা ফাঁকা ছিল পুরো শহর। ‌সে তুলনায় আজ কর্ম দিবস শুরু হওয়ার পর থেকে রাজধানী বিভিন্ন এলাকাতে যানজট দেখা দিয়েছে। প্রচুর মানুষের আনাগোনা। ‌যানবাহন, মানুষের ভিড় সর্বত্রই। ‌ বলতে গেলে ঈদের পর আজই প্রথম মানুষের ভিড়-যানজট সৃষ্টি হয়েছে। নিজেও সকাল থেকে বেশ কয়েকটি ট্রিপ পেয়েছি।

সাভার থেকে ছেড়ে আসা বৈশাখী বাসের চালক হাবিবুর মিয়া যাত্রীসহ বাস নিয়ে গাবতলী, কল্যাণপুর, আগারগাঁও, মহাখালী, গুলশান হয়ে উত্তর বাড্ডায় আসার পর কথা হয় এই চালকের সঙ্গে। তিনি বলেন, আজ সকাল থেকে আমাদের রুটের প্রতিটি স্টপেজেই যাত্রী পেয়েছি। ‌যা গেল এক সপ্তাহ ধরে ছিল না। আজ থেকে সব অফিস আদালত খোলার কারণে সকাল থেকে মানুষের এবং যানবাহনের সংখ্যা পথে পথে বেশি দেখা যাচ্ছে। ‌আগের মতই সিগন্যাল, যানজট পড়তে হচ্ছে। সেই হিসেবে বলতে গেলে আজকে থেকেই ঢাকার স্বাভাবিক চিত্র দেখা যাচ্ছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সুজন আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, মার্কেটিং এ কাজ করার কারণে প্রতিদিনই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে যেতে হয়। ঈদের পরপর আমাদের প্রতিষ্ঠান খুললেও পুরো শহর জুড়ে মানুষের আনাগোনা ছিল খুব কম। সেভাবে যানজটেও পড়তে হয়নি, মানুষের ভিড়ও দেখা যায়নি। সেই তুলনায় আজ বলতে গেলে ঢাকা শহর তার নিজের স্বাভাবিক রূপে ফিরে এসেছে। সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে থেমে থেমে যানজট দেখেছি, সড়কে পথে-ঘাটে মানুষের পর্যাপ্ত ভিড়, যানবাহনগুলোর পর্যাপ্ত উপস্থিতি সড়কে দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office