শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা পরিষদ প্রশাসকদের কোনো কাজ যেন সরকার ও দলকে বিব্রত না করে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জেলা পরিষদের কোনো কাজের মাধ্যমে সরকার ও দল যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিষয়ে প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দ্রুত নির্বাচনের আভাস দিয়ে জনগণের আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন তিনি।

গতকাল সোমবার (৩০ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দেশের ৪২ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে প্রশাসকদের নানান দিকনির্দেশনা দেন সরকারপ্রধান।

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির জাগো নিউজকে বলেন, স্থানীয় সরকারকে গতিশীল এবং শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। যাতে সাধারণ মানুষ স্থানীয় সরকারের সুফল পায়।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা শতভাগ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। বিগত সময়ে এই প্রতিষ্ঠানের অনেক বদনাম ছিল। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে দল এবং সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে। এই দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে আপনাদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা নিজেদের পারফরম্যান্স দেখানোর সুযোগ পেয়েছেন। জনগণের কাছে যাওয়ার চেষ্টা করবেন কল্যাণমূলক কাজ দিয়ে।

বৈঠকে উপস্থিত একাধিক প্রশাসক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী জেলা পরিষদকে স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এটিকে কার্যকর করার ওপর জোর দেন। একই সঙ্গে অতীতে প্রতিষ্ঠানটি ‘নির্জীব ও নিষ্ক্রিয়’ ছিল বলেও উল্লেখ করা হয়।

 

বৈঠক সূত্র জানায়, প্রশাসকদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে- এই দায়িত্ব দীর্ঘমেয়াদি নয়, শিগগির নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রশাসক জানান, বাজেট বাড়ানোর দাবি তোলা হলেও বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক বাস্তবতায় তা সম্ভব নয় বলে জানানো হয়েছে। সীমিত বাজেটের মধ্যেই সর্বোচ্চ কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া কয়েকজন প্রশাসক বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, তবে সরকার এখনো দাম সমন্বয় করেনি- এ বিষয়টিও আলোচনায় আসে।

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বৈঠকে বলেন, নতুন প্রশাসকদের মাধ্যমে জেলা পরিষদের কার্যক্রমে গতি আনার লক্ষ্য নিয়েই এই নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যানদের জন্য সম্মানজনক পদমর্যাদা নির্ধারণের দাবিও বৈঠকে উত্থাপিত হয়। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office