শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আইডিআরএ চেয়ারম্যান-সদস্যদের বয়সসীমা তুলে দেয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং (আইনি পরীক্ষা) সাপেক্ষে এই সংশোধনী চূড়ান্তভাবে কার্যকর করা হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করে।

বিদ্যমান ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ছ) অনুযায়ী, চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত ছিল।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বয়সসীমা নির্ধারিত থাকায় বীমা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ ব্যক্তিদের এই পদে নিয়োগ দেয়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হচ্ছিল। জনস্বার্থে এবং বীমা খাতের আধুনিকায়নে দক্ষ জনবল নিশ্চিত করতে এই সর্বোচ্চ বয়সসীমার শর্তটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

সংশোধনী প্রস্তাবে আরো উল্লেখ করা হয়েছে, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা ও নেপালসহ এশিয়ার অনেক দেশে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। আন্তর্জাতিক এই চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের বীমা খাতের প্রশাসনিক সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office