শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে সেক্রেটারি পদে লড়ছেন কুলাউড়ার কৃতি সন্তান এজাজ চৌধুরী

বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে সেক্রেটারি পদে লড়ছেন কুলাউড়ার কৃতি সন্তান এজাজ চৌধুরী

কানাডার টরেন্টোতে বসবাসরত সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ এ্যাসোয়িশেন অব টরেন্টোর নির্বাচনে এবার নিজের মেধা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে চমক দেখাতে পারেন মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান এজাজ আহমদ চৌধুরী। তিনি আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে তুহিন-তানবীর-এজাজ পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনের শুরুতে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনিসহ তাঁর পরিষদের সকল প্রার্থীরা গত ২৭ এপ্রিল রাতে তাদের পরিষদের পরিচিতি সভায় কানাডার টরেন্টোতে বসবাসরত সকল বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দের সহযোগিতা ও ভোটারদের কাছে জালালাবাদ এসোসিয়েশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে সেটি বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ভোট কামনা করছেন। সততা, স্বচ্ছতা, সমতা, জবাবদিহিতা, জালালাবাদবাসী হাতে হাত, ঐক্যে হবে বাজিমাত স্লোগানকে সামনে রেখে তুহিন-তানবীর-এজাজ পরিষদ থেকে তিনিসহ তার পরিষদের সকল প্রার্থী নিজেদের পরিষদকে জয়ী করতে ভোটারদের কাছে যাচ্ছেন। তুহিন-তানবীর-এজাজ পরিষদে শীর্ষ পদের মধ্যে সভাপতি পদে ইন্তেখাব চৌধুরী তুহিন, নির্বাহী সহ-সভাপতি তানভীর চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক পদে লড়বেন এজাজ আহমদ চৌধুরী।

এজাজ আহমদ চৌধুরী হলেন মৌলভীবাজারের কুলাউড়ার প্রবীণ শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি উচ্চ মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কুলাউড়ার শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল বাছিত চৌধুরীর সন্তান। এজাজ আহমদ চৌধুরী জালালাবাদ এসোসিয়েশন অফ টরেন্টোর বিগত কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক, ক্রীড়া সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়া অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি কানাডিয়ান ইমিগ্রেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এবং কমিশনার অফ ওয়াথ। তিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে উৎপাদন ও প্রযুক্তি বিষয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেন। কানাডা থেকে বিপণন ও ব্যবস্থাপনা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও কানাডিয়ান অভিবাসন আইন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
এজাজ আহমদ চৌধুরীসহ তাঁর পরিষদের সকল প্রার্থীরা কানাডার টরেন্টোতে বসবাসরত সকল বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দ ও ভোটারদের কাছে জালালাবাদ এসোসিয়েশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে সেটি বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, কানাডিয়ান সমাজে নবাগতদের (অভিবাসী, শরণার্থী এবং অস্থায়ী বাসিন্দা) স্থায়ীভাবে বসবাস ও একীভূত হতে সহায়তা করার জন্য সমন্বিত ও বিনামূল্যে সহায়তা প্রদান করা হবে। এছাড়া আরো বেশ কিছু কার্যক্রমের মধ্যে রয়েছে-ওরিয়েন্টেশন সেশন: কানাডায় জীবনযাপন, কানাডিয়ান সংস্কৃতি, আইন, বাসস্থান এবং কমিউনিটি সেবা সম্পর্কে তথ্য প্রদান করা। ডকুমেন্ট সহায়তা: পার্মানেন্ট রেসিডেন্স কার্ড, নাগরিকত্ব আবেদন, ওয়ার্ক পারমিট এবং চাইল্ড ট্যাক্স বেনিফিটের ফর্ম পূরণে সহায়তা। অনুবাদ ও ব্যাখ্যা সহায়তা: ইংরেজিতে সেবা গ্রহণে নবাগতদের সহায়তা প্রদান। কর্মসংস্থান-সম্পর্কিত সেবা চাকরি খোঁজার সহায়তা, রেজুমে ও কভার লেটার প্রস্তুতির উপর কর্মশালা। নেটওয়ার্কিং ও মেন্টরশিপ: পেশাজীবীদের জন্য জব ফেয়ার ও নেটওয়ার্কিং ইভেন্ট। ভাষা প্রশিক্ষণ: ইংরেজি ভাষা শিক্ষা বা কানাডায় নবাগতদের জন্য ভাষা নির্দেশনা ক্লাস। মানসিক স্বাস্থ্য সহায়তা: কাউন্সেলিং, সংকটকালীন সহায়তা ইত্যাদি। স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পর্কে সহায়তা: ডাক্তার খুঁজে পাওয়া, প্রাদেশিক স্বাস্থ্য কার্ড এর জন্য নিবন্ধন এবং চিকিৎসা সেবা সম্পর্কে বোঝাতে সহায়তা। নারী ও সিনিয়রদের জন্য সেবা: নবাগত নারী ও বয়স্কদের জন্য বিশেষায়িত প্রোগ্রাম করা হবে।

টরেন্টোতে বাঙ্গালী কমিউনিটির উন্নয়ন ও বৃহত্তর জালালাবাদ এসোসিয়েশনের সার্বিক উন্নয়নে তুহিন-তানবীর-এজাজ পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এজাজ আহমদ চৌধুরী এসোসিয়েশনের সকল ভোটার ও কমিউনিটির নেতৃবৃন্দের কাছে বিভিন্ন সেবামূলক বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে ভোট প্রার্থনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, কানাডার টরেন্টোতে বসবাসরত সকলের সমর্থন নিয়ে প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়শেনের নির্বাচনে তুহিন-তানবীর-এজাজ পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। এই সংগঠন আমাদের গর্ব, আমাদের ঐক্যের নিশান। আর প্রবাসে আমাদের শেকড় ধরে রাখার জন্য একটি প্ল্যাটফর্ম। আমাদের পরিষদ নির্বাচিত হলে আমরা কমিউনিটির ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মান আরও শক্তিশালী করবো। তরুণ প্রজন্মের জন্য শিক্ষা, সংস্কৃতি আর নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রম বৃদ্ধি করবো। সকলের মতামত নিয়ে নতুন নতুন সামাজিক ও চ্যারিটেবল উদ্যোগ গ্রহণ করা হবে যাতে মানুষ উপকৃত হয়। সংগঠনের কার্যক্রম আরও স্বচ্ছ আর জবাবদিহিমূলক করা হবে। আপনাদের একতা, সমর্থন আর দোয়াই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোকে আরও অনেক দূর এগিয়ে যাবো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office