শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রব্যবস্থাকে প্রতিবন্ধক নয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, রাষ্ট্র সেই পথ সুগম করবে।

সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই ডা. জুবাইদা রহমান শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

পুনাকের আয়োজনে উপস্থিত হতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখার জন্য সমিতির সব সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে পথ দেখাচ্ছেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে পুনাকের গৃহীত পরিকল্পনাগুলো একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা সবাই যদি নিজ নিজ ক্ষেত্র থেকে অবদান রাখি, তবে কাঙ্ক্ষিত সমাজ গঠন অবশ্যই সম্ভব, ইনশাআল্লাহ।

নারীরা স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে কেন্দ্রবিন্দুতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।

তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম এবং মার্কেটিং সাপোর্ট দেওয়া গেলে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। এর ফলে পারিবারিক সচ্ছলতা আসবে, সন্তানদের শিক্ষার সুযোগ বাড়বে এবং দারিদ্র্য বিমোচন সহজ হবে।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান পুনাক সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতির কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office