শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকপাড়া এম এ আহাদ কলেজে নারী শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা মতবিনিময় ও এমপিকে সংবর্ধনা 

বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাইকপাড়া এম এ আহাদ কলেজে নারী শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা মতবিনিময় ও এমপিকে সংবর্ধনা 

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, বিএনপি সরকার মানেই উন্নয়ন। বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই মানুষের জন্য উন্নয়ন করেছে। এবার ক্ষমতায় এসে নারীদের শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। ১৩ মে বুধবার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে অবস্থিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে “প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কুলাউড়ার দায়িত্ব কেউ সঠিকভাবে করেননি। পাশ্ববর্তী উপজেলাগুলো থেকে আমরা পিছিয়ে। উন্নয়নে পিছিয়ে পড়া কুলাউড়ার দীর্ঘদিনের জমানো সকল দায়িত্ব এখন আমার উপরে এসে পড়েছে।

 

আমি বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে আগামী পাঁচ বছরে কুলাউড়ার জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে ৮০-৯০ ভাগ কাজ শেষ করা সম্ভব হবে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। ইতোমধ্যে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজসহ অনেক স্কুল, কলেজ, মাদ্রাসার ভবনের জন্য ডিও লেটার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি কয়েক মাসের মধ্যে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে চারতলা বিশিষ্ট একটি নতুন ভবনের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে কলেজের সীমানা প্রাচীর তৈরি, বিজ্ঞান শাখা চালুসহ সকল অবকাঠামোগত উন্নয়নে কাজ করা হবে। তিনি আরো বলেন, উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল মানুষের কল্যাণে সমানভাবে কাজ করা হবে। কোনো বৈষম্য করা হবেনা।

 

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের নির্বাহী কমিটির সভাপতি মেজর (অব:) মো. নূরুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মো. আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় সংবর্ধিত ব্যক্তিত্ব ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মো. হানিফ, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের নির্বাহী কমিটির সদস্য হাজী সামছুল হক ও ছয়ফুল আলম সাইফুল প্রমুখ।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ পান্না, বর্তমান সহ-সভাপতি রাজা মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জামান আকরার, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ সাংগঠনিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, কুলাউড়া উপজেলা উলামা দলের সিনিয়র সহ-সভাপতি মইনুল ইসলাম, ব্যবসায়ী নিখিল চন্দ্র মল্লিক ও ফজলুল হক, হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক জাকির হোসেন, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাছুম আহমদ সুমন প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপিকে সম্মাননা স্মারক তুলে দেন কলেজের শিক্ষকসহ কমিটির নেতৃবৃন্দরা। মানপত্র পাঠ করেন প্রভাষক ফারহানা জান্নাত। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী রুজেল মিয়া, গীতা পাঠ করে মৌমিতা দেব মাম্পি।

 

মতবিনিময়ে শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখে নুসরাত তাহসিন প্রমি, ফাতেমা জান্নাত সুমাইয়া ও রোকসানা জান্নাত। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশ করে শিল্পী এস ডি সুমন, কবিতা আবৃত্তি করে শিক্ষার্থী পুর্না সূত্রধর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office