শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বিজিএমইএর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজিএমইএর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি মাহমুদ হাসান খান।

স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান। সভায় বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালক, সাবেক সভাপতি, সাবেক সহ-সভাপতি ও পরিচালক, জয়নুল আবদিন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, সদস্য এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ ও অনুমোদন করা হয়। পাশাপাশি নিয়োগ করা হয় ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত একবছরে তার পর্ষদ গৃহীত বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

সভায় শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার করা হয়।

বর্তমান পরিচালনা পর্ষদের সফল একবছর পূর্তি উপলক্ষে সিলভার ক্লাব লিমিটেড, ঢাকার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটি কেক উপহার দেওয়া হয়। পরবর্তীসময়ে বিজিএমইএ নেতাদের উপস্থিতিতে কেক কেটে সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office