শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

টানা বৃষ্টিতে তলিয়েছে বেনাপোল বন্দর, ভাসছে কোটি টাকার আমদানিপণ্য

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টানা বৃষ্টিতে তলিয়েছে বেনাপোল বন্দর, ভাসছে কোটি টাকার আমদানিপণ্য

টানা বর্ষণে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল পানিতে তলিয়েছে। এতে বেশ কিছু শেডে পানি ঢুকে পড়েছে। টানা বৃষ্টিতে পানিতে ভাসছে আমদানি-রপ্তানির জন্য রাখা কোটি কোটি টাকার পণ্য। সরু ড্রেনসহ পানি নিষ্কাসনে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বন্দর ব্যবহারকারীরা জানান, দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে বন্দর শেড ইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও নাজুক ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় আমদানিকৃত মালামাল। ক্ষতিগ্রস্ত হয় আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্দরের তিন নম্বর গেটের সামনে পাঁচটি শেডে পানিতে তলিয়েছে বিভিন্ন ধরনের মালামাল।

আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট রফিকুল ইসলাম ও আরমান হোসেন বলেন, পানিতে ক্ষতি হলেও আমদানিকারকরা কোনো ক্ষতিপূরণ পান না। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই।

বেনাপোল বন্দরের ব্যবসায়ী আব্দুল অলিম গণমাধ্যমকে বলেন, বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। কয়েকটি পণ্যাগারে পানি ঢুকে অনেক আমদানিকারকের লাখ লাখ টাকার মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। বন্দরের ভাড়া প্রতিবছর বাড়লেও তারা বন্দরের উন্নয়নে কোনো ভূমিকা নিচ্ছে না। অধিকাংশ অবকাঠামো দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া তৈরি হওয়ায় বৃষ্টির সময় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বারবার আশ্বাস দিলেও স্থায়ী সমাধান করা হচ্ছে না।

এসব বিষয়ে বেনাপোল স্থল বন্দর উপ-পরিচালক কাজী রতন জানান, বেশকিছু শেডে রাখা মালামাল পানিতে ভিজেছে। পাওযার পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। তবে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। পানি বন্ধ হলে সমস্যা সমাধান হওয়ার আশা করেন তিনি। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office