শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ওই এলাকার কৃতী সন্তান দেওয়ান মো. মামুন হোসেন।
​গত ৩ সেপ্টেম্বর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে বিদ্যালয়টির চার সদস্যবিশিষ্ট এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

​নবনির্বাচিত সভাপতি দেওয়ান মো. মামুন হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​অনুমোদিত কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. এমরান হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে মো. শফিকুল ইসলাম। এছাড়া পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।

​দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবনির্বাচিত সভাপতি দেওয়ান মো. মামুন হোসেন বলেন, ‘আমি এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। বিদ্যালয়ের প্রতিটি কক্ষ ও প্রাঙ্গণ আমার শৈশবের স্মৃতি বিজড়িত। নিজের বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
​তিনি আরও দৃঢ়তার সাথে ব্যক্ত করেন, ‘আমি সভাপতি হিসেবে নয়, এই বিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র হিসেবেই দায়িত্ব পালন করবো। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটিকে সুন্দর, সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা করব। বিদ্যালয়ে যেন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সেদিকে কঠোর নজর রাখা হবে। আমার প্রিয় প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত ও সুশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর দোয়া এবং পূর্ণ সহযোগিতা কামনা করছি।’

​জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এ শীর্ষ নেতা গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। নতুন এই এডহক কমিটি বিদ্যালয়ের শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office