শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের কমিটির সাথে সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের কমিটির সাথে সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের কার্যকরী পরিষদের একটি প্রতিনিধি দল ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় সংগঠনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট চাঁদ মুরারি সিংহ স্বপন, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহসহ কার্যকরী পরিষদের অন্যান্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও বিশেষ করে ঐতিহাসিক মণিপুরী মহারাসলীলা সংরক্ষণ, প্রচার ও উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় সংগঠনের পক্ষ থেকে মণিপুরী মহারাসলীলার ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে সহযোগিতা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office