শিরোনাম
অপ্রতিম হত্যার বিচার তিন মাসে শেষ করার আহ্বান এমপি মনিরুলের নতুন পে-স্কেলে যেসব ভাতা পাবেন সরকারি কর্মচারীরা গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব :অর্থমন্ত্রী শুধু একীভূত করলেই ব্যাংকিং সংকট কাটবে না: মাহবুবুর রহমান বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আবৃত্তি অঙ্গনের কবিতা পাঠের আসর

শামীম মেহেদী :   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবৃত্তি অঙ্গনের কবিতা পাঠের আসর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  চেতনা ছড়িয়ে দিতে জেলার কমলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আবৃত্তি অঙ্গন’-এর আয়োজনে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

আবৃত্তি অঙ্গন এর সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে এবং কবি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম এবং কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবৃত্তি অঙ্গন এর সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সংগঠনের সদস্য সাজিদুর রহমান সাজু ও পিন্টু দেবনাথ।

কবিতা পাঠের এই আসরে উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন এবং ১টি প্রাথমিক বিদ্যালয়ের ১ জনসহ মোট ১৯ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

নজরুল চর্চা ও শিক্ষার্থীদের মননশীল বিকাশে এমন উদ্যোগ স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

এসময় আবৃত্তি অঙ্গন, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সাহিত্যপ্রেমিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office