শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে লংমার্চ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: জিয়ো নিউজ

প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে ২৬ মার্চ ইসলামাবাদে লংমার্চ করবে পাকিস্তানের বিরোধী ১১ দলীয় জোট (পিডিএম)।

পিডিএম প্রেসিডেন্ট ও জমিয়তে ওলামায়ে ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান বৃহস্পতিবার এ ঘোষণা দেন। খবর জিয়ো নিউজের।

এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেত্রী নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ, পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারিসহ অন্যান্য নেতারা।

কাশ্মীরে ভারতীয় দখলদারিত্ব বন্ধে ইমরান ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ বিরোধী রাজনীতিবীদদের। এ জন্য তাকে জবাবদিহিতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা।

ইমরানকে ‘পুতুল প্রধানমন্ত্রী’ আখ্যায়িত করে মরিয়ম নওয়াজ বলেন, কাশ্মীরিদের পক্ষে কথা বলতে কেন ব্যর্থ হয়েছেন আপনি? আপনার পররাষ্ট্রনীতি কি?

কাশ্মীরি জনগণ যখন আপনার সমর্থন প্রত্যাশা করছিল, তখন আপনি ব্যস্ত ছিলেন আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে।

ইমরান খানের পদত্যাগের দাবিতে গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বদলীয় জোট গঠন করে মূল বিরোধীদলগুলো। জোটের নাম দেয়া হয় পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।

বিরোধীদের দাবি, পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব চলবে না। নতুন দায়বদ্ধতা আইন আনতে হবে এবং ইমরান খানকে ইস্তফা দিতে হবে।

ইমরানের ইস্তফা চাওয়ার কারণ, বিরোধীদের দাবি, তিনি নির্বাচনে জালিয়াতি করে জিতেছেন। আর সেই জালিয়াতিতে সাহায্য করেছে সেনাবাহিনী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office