সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাবো: অর্থমন্ত্রী ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাজেটে নির্মাণসামগ্রীর কর বৃদ্ধি ও নতুন গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া ব্যবসা নিয়ন্ত্রণমুক্ত করতে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে : এনবিআর চেয়ারম্যান গ্রেফতার বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী গভর্নরের সঙ্গে বৈঠকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা
Advertise with us

করোনায় গত দেড় মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৩ জন মানুষ মারা গেছেন, যা গত দেড় মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে সর্বশেষ গত ৪ঠা মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত তিন হাজার ৮৪০জন মানুষ শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো আট লাখ ৪১ হাজার ৮৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৩ হাজার ৩৪৫ জন।

করোনাভাইরাস সংক্রমিত হয়ে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দেশে মৃত্যু এবং সংক্রমণ শনাক্তের সংখ্যা বাড়ছে।

বাংলাদেশে গত কিছুদিন ধরে বিশেষ করে সীমান্ত-সংলগ্ন ১৫টি জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, জুন মাসের ৪ তারিখের পর থেকে দ্রুত সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।

সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে দেশে লকডাউন বা চলাচলে বিধিনিষেধ ১৫ই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

covid-19

নমুনা পরীক্ষা করাতে মুগদা জেনারেল হাসপাতালের বাইরে অপেক্ষমান মানুষ

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনার রোগী শনাক্তের হার প্রায় সাড়ে ১৫ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

এই মূহুর্তে সরকারি-বেসরকারি মিলে মোট ৫২৮টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এর মধ্যে মোট ১২৬ টি পরীক্ষাগারে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এছাড়া ৩৫৬টি সরকারি ল্যাবে র‍্যাপিড অ্যান্টিজেন এবং ৪৩টি পরীক্ষাগারে জিন এক্সপার্ট পদ্ধতিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা চলছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৭১৪ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।

১৬ই জুন সকাল আটটা থেকে ১৭ই জুন সকাল আটটা পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮৭১ টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জন মানুষের মধ্যে পুরুষ ৪৫ জন আর নারী ১৮ জন।

মারা যাওয়া ষাটোর্ধ আছেন ৩১ জন, ৫১-৬০ বছরের মধ্যে আছেন ১৫ জন, ৪১-৫০ বছরের মধ্যে আছেন সাতজন, ৩১-৪০ বছরের মধ্যে আছেন সাতজন। এছাড়া ২১-৩০ বছরের মধ্যে আছেন একজন এবং ১১-২০ বছরের মধ্যে মারা গেছেন দুইজন।

এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৪৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন নয়জন এবং বাড়িতে মারা গেছেন আটজন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office