শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কর ফাঁকির মামলায় জেলে যেতে পারেন শাকিরা

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০১ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শাকিরাইনস্টাগ্রাম

১৭ মিলিয়ন ডলার কর ফাঁকির মামলায় স্পেনে বিচারের মুখোমুখি হতে পারেন শাকিরা। স্পেনের বার্সেলোনার স্থানীয় একটি আদালত এ–সংক্রান্ত একটি রুল জারি করেছেন।
মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে বলা হয়েছে, কলম্বিয়ান এই শিল্পীর বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে আদালতের কাছে। তদন্তকারী ম্যাজিস্ট্রেট রুলে এ কথা বলেছেন। বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, ওই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন।

এ কারণে শাকিরা দেশকে কর দিতে অঙ্গীকারবদ্ধ। জুবেরিয়াস জানান, তদন্তে স্পেনের কর সংস্থা আর শাকিরার আইনজীবীর মধ্যে এখন পর্যন্ত ‘মূল আবাস’ নিয়ে তর্ক চলছে।

sakira2

মারাকানা স্টেডিয়ামে শাকিরা। ছবি: এএফপি

শাকিরার প্রতিনিধিদল যুক্তি দিয়েছে যে তাঁর মূল বাড়ি ছিল বাহামাতে। কিন্তু স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বার্সেলোনাতেও তাঁর একটা বাড়ি আছে। সেখানে বার্সেলোনা ফুটবল দলের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে তিনি থাকেন। তাঁদের দুই সন্তানও আছে।

এই রায়ের বিরুদ্ধে শাকিরার প্রতিনিধিরা সিএনএনকে বলেন, ‘এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’

sakira3

শাকিরাইনস্টাগ্রাম

২০ জুলাই এই রুল জারি করা হয়। যুক্তি উপস্থাপনের জন্য দুই দলকেই ১০ দিন সময় বেঁধে দিয়েছেন আদালত।

মাদ্রিদ ট্যাক্স বিশেষজ্ঞ বিয়েত্রিজ গার্সিয়া সিএনএনকে জানিয়েছেন, স্পেনের কর আইনে বলা আছে, স্পেনে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য।  গণমাধ্যমে বলা হচ্ছে, এই মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাঁকে জরিমানা করা হতে পারে। এমনকি জেলেও যেতে হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office