শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২০ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ২৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

দুই বছর বয়সী ছেলেকে পুকুরে গোসল করাচ্ছিলেন মা। এ সময় মায়ের কাছ থেকে ছিটকে অসাবধানতাবশত পুকুরে তলিয়ে যায় ছেলে। সঙ্গে সঙ্গে ছেলেকে উদ্ধার করতে পুকুরের পানিতে নেমে যান মা। এ সময় পুকুরের পানিতে তলিয়ে দুজনের মৃত্যু হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের পণ্ডিতকাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই গৃহবধূর নাম মাসুকা বেগম (২২)। তিনি ওই গ্রামের গাড়িচালক মো. বেলালের স্ত্রী। তাঁদের ছেলের নাম মো. বোরহান উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে পুকুরে ছেলেকে গোসল করাচ্ছিলেন মাসুকা। ওই সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গৃহবধূর ভাই মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা একটা দাওয়াতে গিয়ে শুনতে পাই বোন ও ভাগনে পুকুরে ডুবে মারা গেছে। আমাদের সাত ভাই-বোনের মধ্যে এই বোন সবার ছোট।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office