শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

সুদানে সেনা অভ্যুত্থানের খবর, প্রধানমন্ত্রীসহ পাঁচজন মন্ত্রী গ্রেফতার

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৫ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজধানী শহরে মানুষজন বিক্ষোভ করছে।

সুদানে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ও অন্যান্য বেসামরিক নেতাদের গ্রেফতার করা হয়েছে। এমন সময় এ ঘটনা ঘটলো যখন দেশটিতে একটি অভ্যুত্থান হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

যাদেরকে গ্রেফ্তার করা হয়েছে তাদের মধ্যে প্রধানমন্ত্রী আবদালাহ হামদক রয়েছেন। এদের সবাইকে নিজ নিজ বাড়িতে গৃহবন্দী করা হয়েছে।

এটি এখনো ঠিক পরিষ্কার নয় যে কারা তাদের আটক করেছে। তবে গ্রেফতারের ঘটনাগুলো ঘটেছে সোমবার ভোররাতের দিকে।

দেশটির সেনাবাহিনী এনিয়ে এখনো কোন মন্তব্য করেনি। তবে গনতন্ত্রপন্থী দলগুলো আন্দোলনের ডাক দিয়েছে।

তারা সমর্থকদের সেনা অভ্যুত্থান প্রতিহত করার আহবান জানিয়েছে।

রাজধানী খার্তুমে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে রাস্তায় ক্ষুব্ধ জনতার বিক্ষোভের ছবি প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে শহরের একজন বাসিন্দা জানিয়েছেন যে, শহরজুড়ে সেনাবাহিনী ও প্যারা-মিলিটারি মোতায়েন করা হয়েছে। সাধারণ জনগণকে বাইরে চলাচলে বাধা দেয়া হচ্ছে।

খার্তুম বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

abdalah

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আবদালাহ হামদক

বছর দুই আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমার-আল-বাশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

এরপর থেকে বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের মধ্যে বিবাদ তৈরি হয়। যদিও তারা ক্ষমতা ভাগাভাগি করে আসছিল।

তবে গত মাসে ওমার-আল-বাশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকে দেশটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এই মাসের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধীরা রাস্তায় আন্দোলন নেমে সেনাবাহিনীকে ক্ষমতা নিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিল।

গনতন্ত্রপন্থীরা বলছে, এই আন্দোলন আসলে ক্ষমতা দখলের জন্য সেনাবাহিনীর সংগঠিত প্রচেষ্টা।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে।

তবে দেশটিতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ার পর থেকে গত কয়েক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা বেশ পড়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office