শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

তাজিকিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাব, দিল্লী, জম্মু-কাশ্মীরসহ গোটা উত্তর ভারত। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, পেশোয়ারেও কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মাটি থেকে এর গভীরতা ছিল ৯১ দশমিক ৬ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান মুরগাব শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে। খবর টাইস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে।
ভূমিকম্পের প্রভাবে দিল্লি ও আশপাশের এলাকায়ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এ সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে সড়কে বেরিয়ে আসেন।
ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের বেশকিছু শহরেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পেশাওয়ার ও পূর্ব অঞ্চলের শহর লাহোরেও ভূমিকম্প হয়েছে।
এর আগে প্রাথমিকভাবে এনডিটিভি জানায়, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাবের অমৃতসর। কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লী থেকেও। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য, অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে। ভূমিকম্পের পরপরই লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিল্লীসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। একই চিত্র দেখা যায় পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরসহ উত্তর ভারতের বহু রাজ্যে। তবে রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেন, দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তা প্রার্থনা করছি। সূত্র : টাইস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office